ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বুমরাহর অস্ত্রোপচার সফল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৯, ৯ মার্চ ২০২৩
বুমরাহর অস্ত্রোপচার সফল
জাসপ্রিত বুমরাহ

পিঠে চোটের কারণে সেপ্টেম্বর থেকে জাতীয় দলের বাইরে ভারতের পেস বোলার জাসপ্রিত বুমরাহ। সেই ইনজুরি পুরোপুরি কাটিয়ে উঠতে অবশেষে তাকে ছুরি-কাচির নিচে যেতে হলো। এতে দীর্ঘ হলো তার জাতীয় দলে ফেরার অপেক্ষা।

সোমবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি হাসপাতালে তার পিঠে সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এ ক্রিকেটার।

জাসপ্রিত বুমরাহর সেরে উঠতে ছয় মাস সময় লাগতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে তিনি অনুশীলনে ফিরতে পারবেন।

Advertisement

এদিকে চলতি মাসের ৩১ তারিখে পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। স্বাভাবিকভাবেই এ আসরে অংশ নিতে পারছেন না বুমরাহ। আগস্টে অনুশীলনে ফিরতে পারলে সেপ্টেম্বরে এশিয়া কাপেও মাঠে নামবেন কিনা সেই সম্ভাবনা ক্ষীণ।

তবে অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন এ ভারতীয় পেস বোলার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!