ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আজ দেশে ফিরতে পারেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
আজ দেশে ফিরতে পারেন সাকিব
সংগৃহীত ছবি

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার সময় হঠাৎ করে আমেরিকা যান সাকিব আল হাসান। লিগটিতে খেলেছিলেনও মাত্র এক ম্যাচ। পরে জানা যায়, পারিবারিক কারণে তাকে ছুটে যেতে হয়েছে আমেরিকা।

জানা গেছে, আজ রোববার তার দেশে ফেরার কথা রয়েছে।

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, আজ তার ঢাকায় ফেরার কথা। আর বাংলাদেশ দলের অনুশীলনে তিনি যোগ দেবেন আগামীকাল। 

তিনি বলেন, আমি বলেছিলাম (সাকিব আল হাসানকে) যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় দলের সঙ্গে যোগ দিতে। সাকিব ২৭ তারিখ দলের সঙ্গে যোগ দেবে বলে জানিয়েছিল। 

তবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের দেওয়া তথ্য মতে, একটি মোবাইল কোম্পানির ফেসবুক পেইজে ২৭ ফেব্রুয়ারি সরাসরি সংযুক্ত হওয়ার কথা জানিয়েছেন। সেটি জাতীয় দলের অনুশীলনের আগে না পরে সেটি অবশ্য বলেননি। ক্রিকেট পরিচালনা কমিটি প্রধানও বিষয়টি সম্পর্কে অবগত নন বলেই জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!