রোনালদোর বদলি খেলোয়াড়ের গোলেই এগিয়ে পর্তুগাল
গোঞ্জালো রামোসের গোলে ম্যাচ শুরুর ১৭ মিনিটেই এগিয়ে গেল পর্তুগাল। তিনিই রোনালদোর বদলে জায়গা পেয়েছেন একাদশে।
বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখেছেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস।
এদিকে বেনফিকার হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ২১ বছর বয়সী স্ট্রাইকার। পর্তুগালের শীর্ষ লিগে ১১ ম্যাচে করেছেন ৯ গোল।
নকআউট পর্বের ম্যাচে শুরুর একাদশে রোনালদো না থাকলেও পর্তুগালের গ্রুপ পর্বের সব কটি ম্যাচেই খেলেছেন রোনালদো। তিন ম্যাচ খেলে কেবল মাত্র একটি গোল করেছেন রোনালদো। ঘানার বিপক্ষে গোল পেলেও পরের দুটি ম্যাচে একাদশে থেকেও কোনো গোল পাননি তিনি।
বিশ্বকাপের শুরু থেকেই পর্তুগিজ কোচের পছন্দের তালিকাতে ছিলেন রোনালদো। তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর থেকেই পরিস্থিতি কিছুটা বদলে গেছে। সেদিন ৬৫ মিনিটে রোনালদোকে তুলে নেন সান্তোস। ধারণা করা হচ্ছে এই জেরেই বেঞ্চে রাখা হয়েছে রোনালদোকে।