ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
ন্যাশনাল র‍্যাংকিং ওপেন আরচ্যারি টুর্নামেন্ট

পুরুষ এককে রোমান ও মহিলা এককে বিউটি সেরা

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৯:২৯, ২১ জুলাই ২০২২
পুরুষ এককে রোমান ও মহিলা এককে বিউটি সেরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ন্যাশনাল র‍্যাংকিং ওপেন আরচ্যারি টুর্নামেন্ট-৩তে  রিকার্ভ পুরুষ এককে মো. রোমান সানা এবং রিকার্ভ মহিলা এককে সেরা হয়েছেন বিউটি রায়।

বৃহস্পতিবার টঙ্গিস্থ শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের আরচ্যারি ট্রেনিং সেন্টারে দিন ব্যাপি এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে ৬১জন পুরুষ ও মহিলা আর্চার র‍্যাংকিংয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

একক ইভেন্টের এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ এককে ২য় হয়েছেন মো. ফয়সাল। রিকার্ভ মহিলা এককে ২য় হয়েছেন দিয়া সিদ্দিকী। 

কম্পাউন্ড পুরুষ এককে মোহাম্মদ আশিকুজ্জামান ১ম ও মো. সোহেল রানা ২য় স্থান লাভ করেন। কম্পাউন্ড মহিলা এককে শ্যামলী রায় ১ম ও সুমা বিশ্বাস ২য় স্থান অর্জন করেন।

রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশ আনসারের মো. রোমান সানা ৬-০ সেটে আর্মি আরচ্যারি ক্লাবের মো. ফয়সালকে, রিকার্ভ মহিলা এককে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাবের বিউটি রায় ৬-০ সেটে বিকেএসপির দিয়া সিদ্দিকীকে পরাজিত করেন। 

কম্পাউন্ড পুরুষ এককে পুলিশ আরচ্যারি ক্লাবের মোহাম্মদ আশিকুজ্জামানকে ১৪৪-১৪২ স্কোরে আর্মি আরচ্যারি ক্লাবের মো. সোহেল রানাকে এবং কম্পাউন্ড মহিলা এককে পুলিশ আরচ্যারি ক্লাবের শ্যামলী রায় ১৪৩-১৩৯ স্কোরে বাংলাদেশ আনসারের সুমা বিশ্বাসকে হারিয়ে ১ম স্থান অর্জন করেন।

ডেইলি-বাংলাদেশ/এসএল
লিংক সফলভাবে কপি হয়েছে!