ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সরে গেলেন সাকলাইন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩১, ৩ জানুয়ারি ২০২২
সরে গেলেন সাকলাইন
সাকলাইন মুশতাক

পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন  দেশটির সাবেক স্পিনার সাকলাইন মুশতাক। কারণ বিদেশী কোচ নিয়োগের সকল কার্য সম্পাদন করে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সর্বশেষ টি-২০ বিশ্বকাপের আগে পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান সাকলাইন। তার অধীনে সুপার টুয়েলভে সবগুলো ম্যাচই জিতে পাকিস্তান। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মেনে আসরকে স্মরনীয় করতে পারেনি পাকিস্তান।

তবে তিনি আর এ দায়িত্বে থাকতে চাচ্ছেন না। এরই মধ্যে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

বিশ্বকাপ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছিল, বাংলাদেশ সফর এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দলের কোচ হিসেবে দায়িত্বে থাকবেন সাকলাইন।

তবে এ সপ্তাহে পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছেন, পাকিস্তানের পরবর্তী প্রধান কোচ হিসাবে বিদেশীকে কাউকে নিয়োগ দেয়া হবে। 

এ ব্যাপারে রাজা বলেন, আমি সাকলায়েন, বাবর আজম এবং রিজওয়ানের সঙ্গে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ভবিষ্যত নিয়ে আলোচনা করেছি এবং সকলে বিদেশি কোচ নিয়োগ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।

রামিজ রাজা তাই জানিয়েছেন, দল নিজের পায়ে দাঁড়াতে কতটা তৈরি সেটার বোঝার জন্যেই তারা ইচ্ছে করে কোনও কোচ নিয়োগ করেননি। তবে আগামী দিনে যে তাদের একজন বিদেশি কোচ দরকার, সেটা স্বীকার করে নিয়েছেন। সাকলায়েন মোস্তাকের পদত্যাগ নতুন কোচ নিয়োগেরই একটি প্রক্রিয়া।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!