ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

প্রথমবারের মতো অধিনায়ক হচ্ছেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ২১ ডিসেম্বর ২০২১
প্রথমবারের মতো অধিনায়ক হচ্ছেন আফ্রিদি
শাহিন শাহ আফ্রিদি

বাইশ গজে বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন পাকিস্তানের বাঁ-হাতি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। এরই ফলস্বরূপ এবার অধিনায়কের দায়িত্ব পেলেন তিনি। আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের অধিনায়কত্ব করবেন এই পেসার।

পিএসএলের গত দুই আসরে লাহোরের অধিনায়ক ছিলেন সোহেল আখতার। এবার তার স্থলাভিষিক্ত হচ্ছেন ২১ বছর বয়সী শাহিন। বড় পর্যায়ে এবারই প্রথম অধিনায়কত্ব করতে চলেছেন এ বাঁহাতি পেসার। 

এর আগে সবশেষ ২০১৬ সালে অনূর্ধ্ব-১৬ পিসিবি ক্রিকেট স্টারস টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছিলেন শাহিন। বলা যায় অনেকটা তরুণ বয়সেই বড় পর্যায়ে অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেলেন তিনি। দায়িত্ব কতটা ঠিকভাবে পালন করতে পারেন, সেটাই এখন দেখার।

এরই মধ্যে পাকিস্তানের হয়ে ২১ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩৯ টি-২০ খেলেছেন শাহিন। উইকেট শিকার করেছেন মোট ১৮৪টি। এর মাঝে টেস্টে ৮৬, ওয়ানডেতে ৫৩ ও টি-২০তে ৪৫ উইকেট শিকার করেছেন গতির ঝড় তোলা এ বোলার।

পিএসএলের ২০১৮ সালের আসর থেকে লাহোরের হয়ে খেলছেন আফ্রিদি। দলটির হয়ে এই প্রতিযোগিতায় ৩৭ ম্যাচে রেকর্ড ৫০ উইকেট শিকার করেছেন তিনি।

এ তরুণ পেসারকে অধিনায়কত্ব দেওয়ার খবর জানিয়েছেন লাহোর কালান্দার্সের মালিক ও ম্যানেজার সামিন রানা। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘শাহিন আমাদের সম্পদ এবং আমাদের ভালো-খারাপ সময়ে সর্বদা পাশে ছিল।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!