ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিতর্কিত মানকাডে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৯, ১৭ সেপ্টেম্বর ২০২১
বিতর্কিত মানকাডে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ওয়ানডে জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দুরন্ত গতিতে উড়তে থাকা টাইগার যুবারা মাটিতে নেমেছে চতুর্থ ওয়ানডেতে। বিতর্কিত মানকাড আউটের ফলে আফগান যুবাদের কাছে ১৯ রানে হেরেছে মেহরাবের দল।

সিলেটে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২১০ রান সংগ্রহ করে আফগানরা। জবাবে অলআউট হওয়ার আগে স্বাগতিকরা করতে পারে ১৯১ রান।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে অভিষেকে অর্ধশতক হাঁকিয়ে দলকে ধীরে ধীরে জয়ের বন্দরের দিকে নিয়ে যাচ্ছিলেন তাহজিবুল।

Advertisement

১৬৫ রানে নবম উইকেটের পতনের পর মুশফিককে নিয়ে বড় জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন তাহজিবুল। উইকেটের খোঁজে মরিয়া আফগানরা এ সময় মানকাডের আশ্রয় নেয়।

৪৫তম ওভারের তৃতীয় বলে নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা মুশফিক হাসানকে আফগান অধিনায়ক খারোটে মানকাড করলে টাইগার যুবাদের ইনিংস শেষ হয়। এতে সিরিজে প্রথম জয়ের দেখা পায় সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ২১০/৮ (৫০ ওভার)
বিলাল ৬০, আরবজাই ৪৩, খারোটে ২৭*
তারেক ৫৯/২, মামুন ১৫/১, মেহেরব ১৮/১

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৯১/১০ (৪৪.২ ওভার)
তাহজিবুল ৫০*, মাহফিজুল ২৬
খারোটে ৩১/২, নাভিদ ৩৫/২

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!