ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিমানবন্দর থেকেই ফেরত গেলেন জামাল ভূঁইয়া

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৩, ২৫ এপ্রিল ২০২১
বিমানবন্দর থেকেই ফেরত গেলেন জামাল ভূঁইয়া
জামাল ভূঁইয়া

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার রোববার সকালে দেশে ফেরার কথা ছিল। এ লক্ষ্যে নির্ধারিত সময়ের মাঝেই ডেনমার্কের কোপেনহেগেন বিমানবন্দরে এসেছিলেন তিনি। তবে বিমানবন্দরে এলেও বিমানে আর চড়া হয়নি তার। সোজা বাড়িতে ফেরত যেতে হয়েছে সাইফ স্পোর্টিংয়ের এই ফুটবলারকে।

এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে করে জামাল ভূঁইয়ার ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে এসে তিনি জানতে পারেন, বাংলাদেশে এখনো আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়নি। ফলে ঢাকায় যেতে হলে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিতে হবে।

বিশেষ এই অনুমতি না থাকায় এমিরেটস এয়ারলাইন্স জামাল ভূঁইয়াকে বিমানে ওঠার বোর্ডিং পাস দিতে অপারগতা প্রকাশ করে। ফলে শেষ পর্যন্ত বিমানবন্দর থেকে নিজের বাসায় ফেরত যেতে বাধ্য হন তিনি।

Advertisement

আগামি ৩০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা। সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে লিগে অংশ নিতেই ঢাকায় ফেরার চেষ্টা করেছিলেন জামাল। কিন্তু করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় তার পক্ষে সেটা আর সম্ভব হচ্ছে না। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!