ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপে দলের সদস্য সংখ্যায় এলো বড় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩০, ৪ এপ্রিল ২০২১
বিশ্বকাপে দলের সদস্য সংখ্যায় এলো বড় পরিবর্তন
আইসিসির সদর দপ্তর

ক্রিকেটের অনেক নিয়মকানুনেই করোনা ভাইরাসের কারণে পরিবর্তন এসেছে। গুরুত্বপূর্ণ অনেক ব্যাপারে যেমন কড়াকড়ি করা হয়েছে তেমনই শিথিল করা হয়েছে অনেক কিছু। কিছুদিন পরই অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। এর আগে দলগুলোর স্কোয়াডে সদস্য সংখ্যার হিসেবে বড় পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নতুন নয়ম অনুসারে, ২০২১ টি-২০ বিশ্বকাপ থেকে প্রতিটি দল তাদের স্কোয়াডে বাড়তি ৭ জনকে রাখতে পারবে। এর আগে গত বছর সিনিয়র পুরুষ ও নারী টুর্নামেন্টের ক্ষেত্রে স্কোয়াডের সদস্য সংখ্যা সর্বোচ্চ ২৩ জন নির্ধারণ করে দিয়েছিল আইসিসি। এর মাঝে ক্রিকেটার হিসেবে ১৫ জন এবং বাকি ৮ জন স্টাফ। অন্যদিকে বয়সভিত্তিক টুর্নামেন্টের জন্য দলের আকার ছিল ২০ জনে সীমাবদ্ধ।

তবে করোনাভাইরাসের কারণে চলতি বছরের আসন্ন টি-২০ বিশ্বকাপ এবং ২০২২ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে প্রতিটি দল তাদের স্কোয়াডে ২২ জন ক্রিকেটারসহ মোট ৩০ জন করে সদস্য নিয়ে যেতে পারবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!