[ খেলা ]
দিল্লিকে ব্যাট করার আমন্ত্রণ জানাল চেন্নাই
ফাইল ছবি
জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর। প্রায় প্রতি ম্যাচেই হচ্ছে দারুণ লড়াই। শুক্রবার আইপিএলের ত্রয়োদশ আসরের সপ্তম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এর আগে টস পর্ব। টস জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এখন পর্যন্ত একটি ম্যাচ খেলে সেটিতেই জয় পেয়েছে দিল্লি। এই ম্যাচ জিতে জয়ের ধারা বজায় রাখার লক্ষ্যে নামবে তারা। দ্বিতীয় ম্যাচের একাদশে দুটি পরিবর্তন নিয়ে নামছে ক্যাপিটালস। রবিচন্দন আশ্বিনের জায়গায় এসেছেন অমিত মিশরা, মোহিত শর্মার জায়গায় সুযোগ পেয়েছেন অভেশ খান।
অন্যদিকে চলতি আইপিএলে দুটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে চেন্নাই। এই ম্যাচে সিএসকে একাদশে এসেছে একটি পরিবর্তন। লুঙ্গি এনগিদির স্থানে এসেছেন জশ হ্যাজেলউড।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!