ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলে থাকছে না মিডিয়া প্রবেশাধিকার

আইপিএল-২০২০
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২০
আইপিএলে থাকছে না মিডিয়া প্রবেশাধিকার
আইপিএল-২০২০

মহামারি করোনা উপেক্ষা করে ভারতের পরিবর্তে দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের আইপিএল।তবে এ আসরে থাকছে না সংবাদমাধ্যমের প্রবেশাধিকার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে , আইপিএলে সংবাদমাধ্যমের প্রবেশাধিকারে অনুমতি দেবে না আয়োজক কমিটি। তবে প্রেস কনফারেন্স হবে অনলাইনে।

আইপিএলের ইতিহাসে এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিক কোনো প্রি-ম্যাচ কনফারেন্স থাকবে না। তবে প্রতি ম্যাচের পর অনলাইনে পোস্ট ম্যাচ কনফারেন্স হবে।

শুক্রবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছে বিসিসিআই। ‘করোনাভাইরাসের কারণে এবার আরব আমিরাতে রুদ্ধদ্বার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল। স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে এবারের আসরে সংবাদকর্মীদের স্টেডিয়ামে প্রবেশ করে ম্যাচ কভারের সুযোগ রাখা হচ্ছে না। কোনো দলের প্র্যাকটিস সেশনের ক্ষেত্রেও এ নির্দেশনা বহাল থাকবে।

Advertisement

শুধু আরব আমিরাতভিত্তিক সংবাদ মাধ্যমব্যতীত আর কাউকে এবার মিডিয়া রেজিস্ট্রেশনও করানো হবে না। যার ফলে যেকোনো ধরনের অফিসিয়াল আপডেটের জন্য শুধুমাত্র দুবাইয়ের ইংরেজি দৈনিক গালফ নিউজই রেজিস্ট্রেশন করতে পারবে।

তবে অন্যান্য সংবাদ মাধ্যম যে খবর পাওয়া থেকে বঞ্চিত হবে, এমনটা নয়। বরং যেসব মিডিয়া হাউজ এরইমধ্যে বিসিসিআইয়ের সঙ্গে রেজিস্টার্ড রয়েছে, তাদেরকে আয়োজকদের পক্ষ থেকে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে অংশ নেয়ার ব্যবস্থা জানিয়ে দেয়া হবে। একইভাবে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে প্রশ্নও করতে পারবেন সাংবাদিকরা।

এদিকে যেহেতু সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার থাকছে না, তাই খবরের কাজে ব্যবহারের জন্য বিসিসিআইয়ের পক্ষ থেকেই প্রতি ম্যাচের জন্য দেয়া হবে ৩৫টি করে ছবি। সেসব ছবি ব্যবহারের সময় বিসিসিআই বা আইপিএলের যথাযথ ক্রেডিট দিতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!