ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

ইনজুরিতে চার মাস মাঠের বাইরে পোপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৫, ২৯ আগস্ট ২০২০
ইনজুরিতে চার মাস মাঠের বাইরে পোপ
ইংল্যান্ডের ডান-হাতি ব্যাটসম্যান ওলি পোপ

কাঁধের ইনজুরির কারণে আগামী চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ইংল্যান্ডের ডান-হাতি ব্যাটসম্যান ওলি পোপ। আগামী দুই সপ্তাহের মধ্যে পোপের কাঁধের অস্ত্রোপচার করা হবে তার।

পোপের ইনজুরির কথা নিশ্চিত করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে। আগামী বছরের শুরুতে শ্রীলংকা-ভারত সফরের আগে পোপের সেরে ওঠার প্রত্যাশা করছে ইসিবি।

সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন সতীর্থ পেসার স্টুয়ার্ট ব্রডের বলে ফিল্ডিংএর সময় বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে কাঁধে চোট পান ২২ বছর বয়সী পোপ। এরপর সঙ্গে-সঙ্গেই মাঠ ছাড়েন তিনি।

গত বুধবার লন্ডনের একটি হাসপাতালে পোপের কাঁধে স্ক্যান করানোর পর চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন।

অস্ত্রোপচারের পর কাউন্টি ক্লাব সারে ও ইংল্যান্ডের মেডিকেল দলের সঙ্গে নিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন পোপ।

পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে চার ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ৭৪ রান করেছেন পোপ।

২০১৮ সালে লর্ডসে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হবার পর এখন পর্যন্ত দেশের হয়ে ১৩ ম্যাচে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিতে ৬৪৫ রান করেছেন পোপ।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!