[ খেলা ]
নেইমারের জন্য ব্যথিত আর্জেন্টাইন ফ্যান মাশরাফী
ফাইল ছবি
রোববার রাতে উত্তেজনাপূর্ণ ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) ০-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচ শেষে পিএসজির ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের কান্না অনেককেই ছুঁয়ে গেছে। বাদ যাননি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজাও। ব্রাজিলিয়ান তারকার জন্য ব্যথিত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ফাইনাল শেষে নিজের ব্যক্তিগত একাউন্টে একটি পোস্ট করেন মাশরাফী। সেখানে তিনি লিখেছেন, একটা ম্যাচ শেষে কতো ভালো এবং খারাপ লাগা কাজ করছে...
১- একজন আর্জেন্টিনার ফুটবল সমর্থক হিসাবে ডি মারিয়ার হার এতটুকুও খারাপ লাগেনি।
.png)
২- এমবাপ্পের গতির কাছে আর্জেন্টিনার শেষ বিশ্বকাপের বিদায় এখনো চোখে ভাসে তাই ওর জন্যও খারাপ লাগেনি এতটুকুও।
৩- লেভানদোভস্কি বা মুলার কারো উৎযাপনও নিতে পারছিনা।
মাশরাফী আরো লিখেছেন, ৪- ব্রাজিলের সমর্থক না হয়েও নেইমারের জন্য অস্থির লাগছে। মনে হচ্ছে ও পেলে খুব ভালো লাগতো।
৫- পরে বুঝতে পারলাম এটাই মূল কারণ যে জার্মানির কোন জয় আমি নিতে পারি না। কারণ আর্জেন্টিনা ওদের কাছে ধরা।
মূলত নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন ও পুরোনো ব্যথাগুলো তুলে ধরেছেন মাশরাফী। এর পাশাপাশি নেইমারের জন্যও নিজের ভালোবাসা তুলে ধরেছেন এই ফাস্ট বোলার।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!