ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

অনলাইন সভায় টাইগারদের যে পরামর্শ দিলেন কারস্টেন 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৮, ৫ আগস্ট ২০২০
অনলাইন সভায় টাইগারদের যে পরামর্শ দিলেন কারস্টেন 
গ্যারি কারস্টেনের সঙ্গে অনলাইন সভায় বাংলাদেশের ক্রিকেটাররা

বেশ কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছেন প্রোটিয়া কোচ রাসেল ডোমিঙ্গ। ক্রিকেটারদের স্বার্থে নিয়েছেন অনেক পদক্ষেপও। নিজে প্রধান কোচ হলেও ক্রিকেটারদের দিকে তাকিয়ে অন্য কোচদের জায়গা ছেড়ে দিয়েছেন। এবার আরেকটা চমক দিলেন বাংলাদেশের প্রধান কোচ। ক্রিকেটারদের অনলাইন সভায় ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনকে ডাকেন ডোমিঙ্গো।

আজ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অনলাইন সভা করেছেন বিশ্বকাপজয়ী এ কোচ। কারস্টেন আসায় কোচ-ক্রিকেটারদের অনলাইন সভা স্বাভাবিকের চেয়ে একটু বড় হয়। জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারের বাইরেও অনেকে ছিলেন কারস্টেনের ক্লাসে। আর কোচিং প্যানেলের সদস্যরা তো ছিলেনই।

প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের সভায় বিভিন্ন বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন এই দক্ষিণ আফ্রিকান।  জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতাও ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করেছেন।

বৈঠকে অংশ নেয়া এক ক্রিকেটার বলেছেন, তিনি (কারস্টেন) বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। যা সামনে আমাদের কাজে লাগবে’।

এমন কাজটা প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো আগেও করেছেন। বাংলাদেশে আসার আগে পেস বোলিং কোচ ওটিস গিবসন ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ। ইংল্যান্ডেও বোলিং কোচ ছিলেন তিনি। বাংলাদেশেও ওটিসের অভিজ্ঞতা পুরোপুরি কাজে লাগাতে চাইতেন ডোমিঙ্গো। তাই একদিন জাতীয় দলের অনুশীলনের দায়িত্ব ওটিসের হাতে তুলে দেন ডোমিঙ্গো।

তামিম ইকবালের প্রিয় কোচ আবার মোহাম্মদ সালাউদ্দিন। এমনও উদাহরণ আছে। ডোমিঙ্গো মাঠে থাকার পরও সালাউদ্দিনের সঙ্গে নিজের মতো করে কাজ করে গেছেন তামিম। ক্রিকেটারদের এসব ক্ষেত্রে স্বাধীনতা দেয়ায় অবশ্য বিসিবি ডোমিঙ্গোর ওপর বিরক্ত হয়েছিল।

জানা গেছে, সভায় ২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল ভারতকে কীভাবে গুছিয়ে এনেছিলেন, সেই গল্প শুনিয়েছেন কারস্টেন। দেশের মাটিতে বাংলাদেশ বেশ ভালো খেললেও বিদেশের মাটিতে ধারাবাহিকতা দেখাতে পারেনি এখনো। কারস্টেন বাংলাদেশি ক্রিকেটারদের বিদেশের মাটিতে আরো ভালো করার ব্যাপারে কথা বলেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএস
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!