[ খেলা ]
সিরিজ জয়ের মিশনে টস জিতে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ
ফাইল ছবি
করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই ফের শুরু হয়েছে মাঠের ক্রিকেট। তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে শুক্রবার মাঠে নামছে দুই দল। আগের ম্যাচের মতো এ ম্যাচেও টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যাচ শুরুর আগে সিরিজে রয়েছে ১-১ সমতা। দু’দলের লক্ষ্যই সিরিজ জয়। তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে ম্যাচটি একটু বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচ জিতলে ইংল্যান্ডের মাটিতে ৩২ বছর সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে পারবে জেসন হোল্ডারের দল। সিরিজ নির্ধারনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
সর্বশেষ ১৯৮৮ সালে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডকে পাত্তা না দিয়ে ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছিলো ক্যারিবীয়রা। এরপর ইংল্যান্ডের মাটিতে আটটি টেস্ট সিরিজ খেলে কোনটিতেই জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে আটটির মধ্যে দু’টি ড্র করে ক্যারিবীয়রা।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!