ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৫, ১১ নভেম্বর ২০২৬
আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি
সংবাদ সম্মেলন

গাজীপুরের কালিয়াকৈরে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে আদালতের রায় পাওয়ার পরও জমি দখলমুক্ত করতে না পারার অভিযোগ উঠেছে। এ ছাড়া জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি ও নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ফাইজুল ইসলাম দেলোয়ার। এসব ঘটনায় প্রতিকার ও পরিবারের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) কালিয়াকৈর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাইজুল ইসলাম দেলোয়ার জানান, তাঁর বাবা ও ফুফুর মধ্যে ডাকুরাইল ও বরইবাড়ী মৌজার পৈতৃক জমি নিয়ে লিখিত আপস বণ্টননামা সম্পাদিত হয়। পরবর্তী সময়ে উভয় পক্ষ তাঁদের নিজ নিজ অংশের জমি উত্তরসূরিদের হেবা করে দেন। কিন্তু তাঁর ফুফাতো বোনের ছেলে মোস্তফা ওই বণ্টননামার শর্ত অস্বীকার করে ডাকুরাইল মৌজার জমি দখল করেন। এ নিয়ে গাজীপুরের জজ আদালতে মামলা করলে আদালত আপস বণ্টননামার পক্ষে রায় দেন। পরে আপিলেও সেই রায় বহাল থাকে। এরপরও আদালতের রায় অমান্য করে জমি দখলে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!