ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মুশফিকের প্রিয় ১৫ মুহূর্ত: দ্বিতীয় পর্ব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২৬, ১৪ মে ২০২০
মুশফিকের প্রিয় ১৫ মুহূর্ত: দ্বিতীয় পর্ব
ত্রিদেশীয় সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে পুরো দল

টেকনিক্যালি বাংলাদেশ ক্রিকেট দলের সেরা ব্যাটসম্যান বলা হয় মুশফিকুর রহিমকে। প্রায় ১৫ বছর আগে ২০০৫ সালের ২৬ মে ক্রিকেটের মক্কা হিসেবে খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তার অভিষেক হয়েছিল। আর কিছুদিন পরই মিস্টার ডিপেন্ডেবলের আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের ১৫ বছর পূর্ণ হবে। 

করোনাভাইরাসের কারণে বর্তমানে নিজ বাড়িতেই অবস্থান করছেন মুশফিক। আন্তর্জাতিক ক্যারিয়ারে দেড় দশক পূর্তির এই সময়ে খেলা না থাকায় ভক্তদের সঙ্গে নিজের প্রিয় ১৫ মুহূর্ত ভাগাভাগি করবেন তিনি। এ বিষয়ে গত মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন সাবেক টাইগার অধিনায়ক। সেখানেই মুশফিক ভক্তদের বলেছিলেন, ‘ঘরে বসে থাকায় আসুন স্মৃতি ফিরে দেখি। আগামী ১৫ দিনে আমি ক্যারিয়ারের সেরা ১৫টি মুহূর্ত ভাগ করে নেব।’

মুশফিকের প্রিয় মুহূর্তের দ্বিতীয়তে আছে ত্রিদেশীয় সিরিজ জয়‘ফিফটিন ইয়ারস’ হ্যাশট্যাগে বুধবার নিজের দ্বিতীয় প্রিয় মুহূর্ত জানান মুশফিক। সেখানে গত বছর আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি মাথায় নেয়ার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘সিরিজ জেতা সবসময় বিশেষ কিছু। তবে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চাপের মুখে আমাদের ছেলেদের দুর্দান্ত প্রত্যাবর্তন এই ত্রিদেশীয় সিরিজ জয়কে বেশি স্মরণীয় করেছে। সবচেয়ে বড় কথা, ঘরের বাইরে একটা টুর্নামেন্ট জয় সবসময় মনে রাখার মতো ব্যাপার।’

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত এই ত্রিদেশীয় সিরিজ জয়ের মাধ্যমেই প্রথমবারের মতো কোনো বহুজাতিক টুর্নামেন্টে শিরোপা লাভ করে বাংলাদেশ। স্মরণীয় ১৫ মুহূর্তের মাঝে এই জয়কে দ্বিতীয় স্থানে রেখেছেন মিস্টার ডিপেন্ডেবল। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!