[ খবর ]
স্পিডবোটে ত্রাণ পৌঁছে দিলো কোস্ট গার্ড
মেঘনার চরে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ
চাঁদপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মেঘনা নদীর চরের মানুষের পাশে দাঁড়িয়েছে কোস্ট গার্ড। রাজরাজেশ্বর ইউপির দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের কাছে স্পিডবোটে করে ত্রাণ পৌঁছে দিয়েছেন কোস্ট গার্ড সদস্যরা।
বুধবার দুপুরে এসব ত্রাণ বিতরণ করেন কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এ.এম লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের এসসিপিও (কম) সৈয়দ দীন ইসলাম, ইউপি চেয়ারম্যান হযরত আলী ব্যাপারী ও ইউপি সদস্যরা
ইউপি চেয়ারম্যান জানান, কোস্ট গার্ডের পক্ষ থেকে দেয়া ত্রাণ জাহাজমারা এলাকার দেওয়ান কান্দি, মাল কান্দি, খাশ কান্দি গ্রামের মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। সরকারি বরাদ্দ ও ব্যক্তিগত অর্থায়নে শিগগিরই আরো ত্রাণ বিতরণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনাভাইরাস
লিংক সফলভাবে কপি হয়েছে!