ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

বেতন বাড়ানোর দাবিতে মিরপুর-১০-এ শ্রমিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৫, ২৯ অক্টোবর ২০২৬
বেতন বাড়ানোর দাবিতে মিরপুর-১০-এ শ্রমিকদের অবরোধ
সংগৃহীত ছবি

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের সড়ক অবরোধ করেছেন। তবে কোন কোন কারখানার শ্রমিকেরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!