কাজ থেকে রেহাই পেতে অজ্ঞানের ভান, ছুটির সঙ্গে মিললো চকলেট আর এনার্জি ড্রিঙ্ক
কাজ থেকে মুক্তি পেতে অজ্ঞান হওয়ার ভান করে ছুটি আদায় করে নিলেন এক ব্যক্তি। সঙ্গে তার ম্যানেজারের কাছ থেকে আদায় করে নিলেন চকলেট আর এনার্জি ড্রিঙ্ক।
সম্প্রতি ওই ব্যক্তির অসুস্থ হওয়ার ভান করার সেই ভিডিও সামাজিক যোগাযগমাধ্যমে ভাইরাল হয়েছে। কাজ থেকে ছুটি পাওয়ার জন্য অজ্ঞান হওয়ার ভান করেছেন, এমন একটি ভিডিও তার টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন ওই ব্যক্তি নিজেই। যে ভিডিও শেয়ার হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সাড়া ফেলেছে।
গত ৪ জুনে পোস্ট করা হয় ভিডিওটি। ভিডিওতে দেখা গেছে, ব্রিটেনের এক বাসিন্দা একটি সুপারমার্কেটে কাজ করেন। তিনি স্টোরে আসা এক মহিলা গ্রাহকের নেয়া জিনিসের বিল করার জন্য কম্পিউটারের সামনে আসেন। এর পর এই মহিলা তার দিকে নেয়া জিনিসগুলো এগিয়ে দেন। তখন থেকেই লক্ষ্য করা যায় স্টোরের ওই কর্মচারী শারীরিক অস্বস্তি প্রদর্শন করার চেষ্টায় রয়েছেন। সামনে দাঁড়ানো ওই মহিলা তেমন ভাবে বিষয়টি লক্ষ্য করছিলেন না। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তি মেঝেতে লুটিয়ে পড়ার ভান করেন। সামনে দাঁড়ানো ওই মহিলাও চমকে ওঠেন।
এই ঘটনা ঘটার সময় স্টোর ম্যনেজার সামনেই ছিলেন। তিনি ওই কর্মচারীকে তখনই ছুটি দিয়ে দেন এবং একটি এনার্জি ড্রিঙ্ক ও চকলেট দেয়া হয় ওই ব্যক্তিকে।
পরে জানা যায় অসলে তিনি অজ্ঞান হয়ে যাননি। তিনি অজ্ঞান হওয়ার নাটক করেছিলেন। তবে সুপার মার্কেটের মালিক পক্ষ ওই ব্যক্তিকে চাকরিতে বহাল রেখেছেন। এই হাস্যকর ভিডিও সামনে আসতেই নানা ধরনের মন্তব্য করেছেন নেটাগরিকরা।
এই ভিডিও ১০ লাখের বেশি মানুষ দেখেছেন। কমেন্ট সেকশনে প্রতিক্রিয়ার বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকরা এই ভিডিও দেখে হাসি থামাতে পারেনি এবং তারাও তাদের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন।
ভিডিওটি দেখতে <<এখানে>> ক্লিক করুন।