ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ সোশ্যাল মিডিয়ায় ]

হাতির পিঠে যোগাসন থেকে পড়লেন রামদেব, ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৫, ১৪ অক্টোবর ২০২০
হাতির পিঠে যোগাসন থেকে পড়লেন রামদেব, ভিডিও ভাইরাল
সুসজ্জিত হাতির পিঠে পড়ে যোগাসনে বাবা রামদেব-ভিডিও থেকে নেয়া স্ক্রিনশর্ট।

উপমহাদেশের প্রখ্যাত যোগগুরু বাবা রামদেব। ব্যতিক্রমী আয়োজনে শিষ্যদের যোগব্যায়াম শেখাতে তিনি উঠেছিলেন সুসজ্জিত হাতির পিঠের ওপর। কিন্তু আচমকা হাতির পিঠে প্রদর্শন করা যোগ আসন থেকে পড়ে যান রামদেব। আর সেই পড়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে পড়ে।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, সোমবার মাথুরার রমনারতি আশ্রমে সুসজ্জিত হাতির পিঠে চড়ে যোগ আসনের মাধ্যমে শিষ্যদের যোগব্যায়াম শেখাচ্ছিলেন বাবা রামদেব। তখন চারপাশে জড়ো হন শিষ্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ওই সময় যেকেউ বাবা রামদেবের যোগা আসনের ভিডিও করছিল। আচমকা হাতিটি নড়াচড়া করলেই বাবা রামদেব যোগ আসন ভেঙে নিচে পড়ে যান। আর সেই মুহূর্তটি ভিডিওতে ধারণ হয়।

নিমো চৌধুরী নামের এক লোক ২২ সেকেন্ডের ভিডিওটি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘ব্রেকিং: হাতির পিঠে বসে যোগ আসন করতে গিয়ে পড়ে গেলেন বাবা রামদেব। তিনি মেরুদণ্ডে মারাত্মক আঘাত পেয়েছেন। তাকে মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিডিও পোস্ট করার পরই ভাইরাল হয়। বুধবার বিকেল পর্যন্ত ভিডিওটি দেখেছেন ছয় লাখ এক হাজার টুইটার ব্যবহারকারী। এক হাজার ২০০ কমেন্ট করার পাশাপাশি ভিডিওটিতে লাইক করেছেন তিন হাজার টুইটার ব্যবহারকারী। এ ভিডিও দেখে অনেকে মজাও নিচ্ছেন যা কমেন্ট বক্সে দেখা গেছে।

>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!