[ আন্তর্জাতিক ]
সিরিয়ায় মার্কিন বাহিনীর গাড়িতে হামলা
মার্কিন সামরিক বাহিনীর গাড়ি
সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি গাড়িতে বন্দুক হামলা চালানো হয়েছে। তবে বন্দুকধারীদের কোনো পরিচয় পাওয়া যায়নি।
সোমবার এক বেসামরিক সূত্রের বরাত দিয়ে সিরীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সেই সামরিক গাড়িতে সেনা বহন করা হচ্ছিল। এছাড়া সেই গাড়িতে কয়েকজন মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা ছিল বলেও জানা গেছে। হাসাকা প্রদেশের খারাফি সড়কে গাড়িটি হামলার শিকার হয় এবং সেখানে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে।
.png)
এর আগে হাসাকা প্রদেশে বেশ কয়েকবার মার্কিন সামরিক বহরে স্থানীয় বেসামরিক জনগণ ইট ও পাথর নিয়ে হামলা চালিয়েছে। কখনো কখনো জনতার প্রতিরোধের মুখে মার্কিন সামরিক বহর পিছু হটতে বাধ্য হয়েছে।
সূত্র- পার্সটুডে
ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!