ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৩, ৯ মে ২০২০
সিরাজগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেফতার
গ্রেফতার লিটন হোসেন

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ লিটন হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তিনটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ১৩টি গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (৮ মে) রাতে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরের সিএনজিস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লিটন হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানাধীন হাটিকুমরুল সিএনজিস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ৯ এমএম ও দুইটি ৭.৬২ এমএম পিস্তল, ছয়টি ম্যাগাজিন এবং ১৩টি গুলিসহ লিটন হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মিজানুর রহমান।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!