ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেতু ভেঙে বালুবোঝাই ট্রলি পড়লো পানিতে, শ্রমিক নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২০
সেতু ভেঙে বালুবোঝাই ট্রলি পড়লো পানিতে, শ্রমিক নিখোঁজ
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় বালুবোঝাই ট্রলি পারাপারের সময় সেতু ভেঙে আনিচ প্যাদা নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ সময় ট্রলিতে থাকা আরো তিনজন নদীতে পড়ে আহত হয়েছেন। 

মঙ্গলবার বিকেলে উপজেলার মিঠাগঞ্জ ইউপির পূর্ব মধুখালী সাপুরিয়া খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আনিস প্যাদা ওই ইউপির মধুখালী গ্রামের মজিবুর প্যাদার ছেলে।  

আহত শাহিন হাওলাদার, ট্রলিচালক মোজাম্মেল হাওলাদার ও সেলিম গাজীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক মোজাম্মেল হাওলাদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Advertisement

স্থানীয় সূত্র জানায়, নিখোঁজ শ্রমিককে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক দফা চেষ্টা করলেও ঘটনাস্থলে ডুবুরিদল এসে পৌঁছাতে না পারায় রাত ১০টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান, মঙ্গলবার সন্ধ্যায় বালুবোঝাই ট্রলি চলাচলে অনুপোযোগী সেতুটি পারাপারের চেষ্টা করে। এ সময় এ দুর্ঘটনা ঘটে।

কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা উদ্ধার চেষ্টা করলেও বরিশাল থেকে ডুবুরিদল এখনো পৌঁছায়নি। নিখোঁজ শ্রমিককে জীবিত অথবা মৃত উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!