ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

সৌরবিদ্যুতে চলবে যাত্রীবাহী গাড়ি ‘সান কার’

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলবে যাত্রীবাহী গাড়ি ‘সান কার’
যাত্রীবাহী অটোরিকশার বিকল্প হিসেবে সৌরবিদ্যুতে চলা চার চাকার ‘সান কার’ প্রদর্শন করছে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ। চালকসহ তিনজন যাত্রী নিয়ে চলতে সক্ষম বাহনটি চলার সময়ই সূর্যের আলো থেকে ব্যাটারি চার্জ করতে পারে।

দেশে ব্যাটারিচালিত অটোরিকশার অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার ও ফিটনেসজনিত সমস্যা নিয়ে যখন নানা বিতর্ক চলছে, তখনই এর একটি চমৎকার পরিবেশবান্ধব বিকল্প তৈরি করে দেখিয়েছেন বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (UGV)-এর একদল তরুণ শিক্ষার্থী। 

তারা তৈরি করেছেন সম্পূর্ণ সৌরশক্তিচালিত চার চাকার একটি বিশেষ গাড়ি, যার নাম দেওয়া হয়েছে ‘সান কার’ (Sun Car)। এই গাড়িটি সচল রাখতে প্রচলিত গ্রিডের কোনো বিদ্যুতের প্রয়োজন হবে না।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি ইনোভেশন ফেয়ারে শিক্ষার্থীদের তৈরি এই উদ্ভাবনটি প্রদর্শন করা হয়, যা শিক্ষক ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Advertisement

যেভাবে কাজ করে এই ‘সান কার’বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের এই উদ্ভাবনটি সম্পূর্ণ পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। গাড়ির ছাদে সংযুক্ত উন্নতমানের সোলার প্যানেলের মাধ্যমে এটি সরাসরি সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে।

এই সৌরশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে গাড়ির ভেতরের ব্যাটারি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে থাকে। ফলে কোনো চার্জিং স্টেশন বা গৃহস্থালির বিদ্যুৎ সংযোগ ছাড়াই গাড়িটি অনায়াসে চলতে পারে।

যাত্রীবাহী অটোরিকশার বিকল্প হিসেবে সৌরবিদ্যুতে চলা চার চাকার ‘সান কার’ প্রদর্শন করছে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ। চালকসহ তিনজন যাত্রী নিয়ে চলতে সক্ষম বাহনটি চলার সময়ই সূর্যের আলো থেকে ব্যাটারি চার্জ করতে পারে। 

বাহনটির বিষয়ে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ইমরান চৌধুরী বলেন, 
‘আমরা সান কার নামে যাত্রীবাহী গাড়ি তৈরি করেছি, যা সূর্যের আলোতে চলবে। সূর্যের আলো না থাকলেও এটি প্রায় পাঁচ ঘণ্টা চলতে পারবে। এটি প্যাডেলচালিত ও বিদ্যুৎ–চালিত রিকশার বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। গাড়িটি চার চাকার হওয়ায় এটি তুলনামূলকভাবে কম দুর্ঘটনাপ্রবণ। এটি তৈরি করতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে।’

রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে তিন দিনের বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হয় 'সান কার'। এ মেলায় নিজেদের তৈরি নানা ধরনের উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ৭৩টি বিশ্ববিদ্যালয়সহ উদ্ভাবক ও গবেষকেরা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ মেলায় প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশসহ বিভিন্ন উদ্ভাবন ও ধারণা প্রদর্শন করা হচ্ছে, যার মধ্যে সৌরবিদ্যুতে চলা যাত্রীবাহী গাড়ি ‘সান কার’ ও “সোলার সেচ” পাম্প নিয়ে দর্শনার্থীদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!