ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

সৌরঝড়ে পৃথিবীতে যেসব পরিবর্তন দেখা যেতে পারে

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ২০:২৯, ২৪ এপ্রিল ২০২৩
সৌরঝড়ে পৃথিবীতে যেসব পরিবর্তন দেখা যেতে পারে
ছবি: সংগৃহীত

সৌরঝড়ের কারণে বিস্ফারিত সৌরপদার্থের কণা মহাকাশে ঘণ্টায় ৩০ লাখ কিলোমিটার বেগে পরিবাহিত হতে পারে। সেগুলো পৃথিবীর দিকে ধেয়ে এলে বিপদ বাড়বে। গত কয়েকদিন ধরে চলা সৌরঝড়ে সূর্যের মধ্যকার পদার্থ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এর ধাক্কা লেগেছে পৃথিবীতেও। এতে পৃথিবীতে বৈদ্যুতিক এবং চৌম্বকীয় ক্ষেত্রে নানা ধরনের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

বিজ্ঞানীরা বলছেন, সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর ইন্টারনেট সংযোগে ব্যাপক প্রভাব পড়বে। মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে যেতে পারে। কোথাও কোথাও সাময়িকভাবে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে।

ঝড়ের ধাক্কায় পৃথিবীর চৌম্বকীয় তরঙ্গে ঝড় উঠেছে বলে জানিয়েছে আমেরিকার ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফোরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া)।

Advertisement

মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, সৌরঝড়ের ফলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে ফাটল ধরতে পারে। যার প্রভাবে জিপিএস, বেতার যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে। ঝড়ের মাত্রা অনুযায়ী এ প্রভাব দীর্ঘস্থায়ীও হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সৌরঝড়ের প্রভাবে পৃথিবীতে জি৪ শ্রেণির ভূ-চৌম্বকীয় ঝড় উঠতে পারে। এতে বিশ্বব্যাপী বিদ্যুতের ভোল্টেজ নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিতে পারে। ক্ষতি হতে পারে বেশ কিছু নিরাপত্তামূলক প্রযুক্তির পরিচালনায়ও।

ইউরোপের বিভিন্ন দেশে গত ২৩ এপ্রিল রাতে আকাশে মেরুজ্যোতির ছটা লক্ষ করা গেছে। দক্ষিণ ইউরোপ, এমনকি ফ্রান্স পর্যন্ত এই জ্যোতির ঝলক দেখা গেছে। বিশ্বের নানা দেশের আকাশে উজ্জ্বল লাল রঙের প্রভা দেখা গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!