প্রতিটি বিস্ময়কর দৃশ্য মিলিয়ে যাবে,
প্রতিটি সুমিষ্ট কথা ম্লান হয়ে যাবে।
কিন্তু তুমি হতাশ হয়ো না,
এক চিরন্তন উৎস থেকে তারা আগমন করে,
বড় হয়, শাখা ছড়ায়,
নতুন জীবন ও নতুন আনন্দ দান করে।
কাঁদো কেন তুমি?
সেই উৎস হলো তোমার মধ্যে,
পুরো বিশ্বজগত
যেখান থেকে উৎসারিত হয়।
অন্তহীন এই উৎসের
জলের স্রোত চিরকাল বয়ে চলে;
সুতরাং তুমি দুঃখিত হয়ো না,
মনের আনন্দে এর জলধারা পান করতে থাকো!
কখনোই ভেবো না এটি শুকিয়ে যাবে-
কারণ, এটি হলো এক অন্তহীন মহাসাগর!
.png)