ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

পৃথিবীর দিকে ধেয়ে আসছে পাঁচ গ্রহাণু, সতর্ক করল নাসা

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৭:৩২, ৪ এপ্রিল ২০২৩
পৃথিবীর দিকে ধেয়ে আসছে পাঁচ গ্রহাণু, সতর্ক করল নাসা
ছবি: সংগৃহীত

পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু একসঙ্গে পাঁচটি গ্রহাণু। এর মধ্যে একটি গ্রহাণুর বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসা জানিয়েছে, যে পাঁচটি গ্রহাণু পৃথিবীর দিকে আসছে, তাদের মধ্যে সবচেয়ে বড় আকারের গ্রহাণুটির আয়তন প্রায় ১৫০ ফুট। ওই গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে চলে এলে সমস্যা হতে পারে। বাকি গ্রহাণুগুলো আকারে ছোট।

গ্রহাণুগুলোর নামকরণ করেছে নাসা। প্রথম গ্রহাণুটি ৪৫ ফুটের, যেটি সোমবারই পৃথিবীর পাশ দিয়ে চলে গেছে। এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ২০২৩ এফইউ৬। এর পর পৃথিবীর দিকে এসেছে ৮২ ফুটের একটি গ্রহাণু। সেটিও সোমবারই পৃথিবীর পাশ দিয়ে চলে যাওয়ার কথা। দ্বিতীয় গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ২০২৩ এফএস১১।

Advertisement

তৃতীয় গ্রহাণু ২০২৩ এফএ৭-এর আয়তন ৯২ ফুট। এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে মঙ্গলবার। চতুর্থ গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি আসবে বুধবার। এই গ্রহাণুটি আকারে একটি বাড়ির সমান, আয়তন প্রায় ৬৫ ফুট।

নাসার নজরে রয়েছে পঞ্চম এবং শেষ গ্রহাণুটি। তার নাম দেওয়া হয়েছে ২০২৩ এফজ়েড৩। গ্রহাণুগুলোর মধ্যে সবচেয়ে বড় এটিই, আয়তন প্রায় ১৫০ ফুট। এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে বৃহস্পতিবার।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে ঘণ্টায় ৬৭ হাজার ৬৫৬ কিলোমিটার বেগে। ৬ তারিখ পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর সবচেয়ে কম দূরত্ব হওয়ার কথা ৪১ লাখ ৯০ হাজার কিলোমিটার। মহাশূন্যের বিচারে এই দূরত্ব অনেকটাই কম।

তবে নাসার বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন, ১৫০ ফুটের এই গ্রহাণুর দ্বারা আপাতত পৃথিবীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। গ্রহাণুটির গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!