ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আজ পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে গ্রহাণু ‘সিটি কিলার’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৭, ২৫ মার্চ ২০২৩
আজ পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে গ্রহাণু ‘সিটি কিলার’
সংগ্রহিত

আজ শনিবার পৃথিবীর খুব কাছ দিয়ে উড়ে যাবে ‘সিটি কিলার’ গ্রহাণু ২০২৩ ডিজেড২। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০২৩ ডিজেড২ নামের এই গ্রহাণুটি শনিবার পৃথিবী ও চাঁদের কক্ষপথের মাঝামাঝি অবস্থানে থাকবে। তখন পৃথিবী থেকে গ্রহাণুটির দূরত্ব থাকবে ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। অপরদিকে চাঁদ থেকে এ গ্রহাণুটির দূরত্ব থাকবে ১ লাখ ৭০ হাজার কিলোমিটার।

গ্রহাণুটির আকার মাত্র ১৩১ থেকে ৩২৮ ফুট। বায়ুমণ্ডলে এ আকারের অসংখ্য গ্রহাণু থাকলেও, এটি নিয়ে আলাদাভাবে আলোচনা হচ্ছে।

Advertisement

জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ রিচার্ড মইসি সিএনএনকে বলেছেন, ‘এই গ্রহাণুটির বিশেষত্ব হলো এটি অনেক বিরল। এই আকারের একটি বস্তু পৃথিবীর এত কাছ দিয়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক কোনো ঘটনা নয়। প্রতি দশ বছরে একবার এমনটি হয়।’

পৃথিবীর কাছাকাছি চলে আসার পর এ গ্রহাণুটির ওপর আকার ও বৈশিষ্ট্য নিয়ে আরো গবেষণা করতে পারবেন বিজ্ঞানীরা। জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ রিচার্ড মইসি বলেছেন, পৃথিবীতে প্রভাব রাখা দু’টি গ্রহাণুর ওপর ভিত্তি করে এ গ্রহাণুটির নামের পাশে সিটি কিলার শব্দটি যুক্ত করা হয়েছে।

আরো পড়ুন>> মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিমান চালালেন এক যাত্রী

১৯০৮ সালে তুংসা ইভেন্টের সময় একটি গ্রহাণু পৃথিবীতে একটি শকওয়েভ বা তরঙ্গ পাঠিয়েছিল। যার প্রভাবে সাইবেরিয়া বনের ২ হাজার কিলোমিটার অঞ্চল উজাড় হয়ে গিয়েছিল। এছাড়া প্রায় ৫০ হাজার বছর আগে একটি লোহার গ্রহাণু যুক্তরাষ্ট্রের বর্তমান অ্যারিজোনাতে ১ দশমিক ২ কিলোমিটার বিস্তৃত অঞ্চলজুড়ে ১৮০ কিলোমিটার গভীর খাদের সৃষ্টি করেছিল।

তিনি আরো বলেছেন, যখন মহাকাশের কোনো বস্তু পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে এবং ভূমিতে সজোরে আঘাত হানে, আর ঘটনাটি ঘটে কোনো জনমানবশূন্যস্থানে, তাহলে চিন্তার কোনো বিষয় নেই। কিন্তু যদি এটি কোনো শহরে আঘাত হানে তাহলে ওই শহরটি ধ্বংস হয়ে যাবে। যার প্রভাবে শহরটি থেকে মানুষকে সরিয়ে নিতে হবে। যেহেতু এ আকারের গ্রহাণুর আঘাতে কোনো শহর ধ্বংস হয়ে যেতে পারে— তাই এমন গ্রহাণু গুলোকে সিটি কিলার হিসেবে অভিহিত করা হয়।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!