৫০ মিটার ব্যাস যুক্ত অলম্পিক সুইমিংপুলের সাইজের এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়ার সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সি। সম্ভাবনার পরিমাণ কম থাকলেও স্পেস এজেন্সির লিস্টে কিন্তু প্রথম নম্বরেই রয়েছে এই গ্রহাণুর নাম।
নাসার প্লানেটরি ডিফেন্স কোঅর্ডিনেশন এজেন্সির পক্ষ থেকে প্রথম থেকেই নজরে রাখা হয়েছে এই গ্রহাণুটিকে। এবং তারাও এই গ্রহাণুটির পৃথিবীতে আছড়ে পড়ার ব্যাপারে সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে।
.png)
আর যাই হোক ২০৪৬ সালের ভ্যালেন্টাইনের দিনটি যাতে নষ্ট না হয় সে বিষয়টি মাথায় রেখে কড়া নজর রাখা হচ্ছে গ্রহাণুটির ওপর।