ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সালমানের নতুন নায়িকার নাম ঘোষণা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০২০
সালমানের নতুন নায়িকার নাম ঘোষণা
ছবি- সংগৃহীত

বলিউড তারকা সালমান খানের নায়িকাদের তালিকায় এবার সংযোজিত হলো আরো একটি নতুন নাম।

মহেঞ্জোদারো খ্যাত পূজা হেগড়ে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ভাইজানের সঙ্গে।

‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে ভাইজানের বিপরীতে দেখা যাবে তাকে।

Advertisement

সালমান এরইমধ্যেই ঘোষণা করেছেন, আগামী বছর ঈদে এই ছবিটি ভক্তদের উপহার দিতে চলেছেন তিনি।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এর আগে ‘হাউজ়ফুল ফোর’-এ পূজাকে নিয়ে কাজ করেছেন। সেখানে তিনি ছিলেন অক্ষয় কুমারের বিপরীতে। এবার সালমানের নায়িকা হিসেবে পূজার উপরে বাজি রেখেছেন সাজিদ। ছবিতে তাকে দেখা যাবে স্মল টাউন গার্ল হিসেবে।

সালমানের প্রচুর অ্যাকশন সিকোয়েন্সও থাকবে এই ছবিতে। আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে শুটিং। এ বছর ঈদে আসছে সালমান ও দিশা পাটনি অভিনীত ‘রাধে’।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!