শাবি শিক্ষার্থীর সহায়তায় স্পোর্টস সাস্টের ‘প্লে ফর রাফা’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ডেভিড ইনাম চৌধুরী রাফা’র চিকিৎসার সহায়তায় স্পোর্টস সাস্ট আয়োজন করছে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ‘প্লে ফর রাফা’।
ক্রোনিক কিডনি ডিজেজ ধাপ-৫ (ckd stage v) এ আক্রান্ত রাফা লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এ টুর্নামেন্ট হতে উপার্জিত অর্থ রাফার চিকিৎসায় ব্যয় হবে বলে সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান সংগঠনটি।
.png)
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাফার দুটো কিডনিই বিকল। সপ্তাহে দুবার তাকে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হতে ডায়ালাইসিস করতে হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী যত দ্রুত সম্ভব তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। এর জন্য প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন। যেটা তার পরিবারের পক্ষ থেকে বহন করা সম্ভব নয়। এ জন্য রাফার চিকিৎসার সহায়তায় ‘স্পোর্টস সাস্ট’ এ টুর্নামেনেন্টের আয়োজন করেছে।
গত ২৭ অক্টোবর হতে শুরু হওয়া এ টুর্নামেন্টে ৮৩ টি টিম অংশগ্রহণ করছে। নক আউট প্রক্রিয়ায় চলমান এ টুর্নামেন্টের খেলা দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। মাঠে এসে খেলা দেখুন, রাফাকে সাহায্য করুন। প্রতিটি খেলায় রাফার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা হবে। আপনার সাহায্যের হাত নিয়ে এগিয়ে বাঁচিয়ে দিতে পারে রাফার প্রাণ।