ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রিভলভার রেখে পালাল ১১ মামলার আসামি মার্ডার শাহীন 

 কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ২৬ ফেব্রুয়ারি ২০২০
রিভলভার রেখে পালাল ১১ মামলার আসামি মার্ডার শাহীন 
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামে ১১ মামালার আসামি শাহিনুর রহমান শাহীন ওরফে মার্ডার শাহীনের বাড়ি থেকে একটি রিভালবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।

জেলা শহরের ত্রি-মোহনি মুক্তারাম এলাকার আব্দুর রহিমের ছেলে শাহিন।

মঙ্গলবার রাতে শহরের ত্রি-মোহনি মুক্তারাম এলাকায় হত্যা, জমি দখল, দলীয় নেতাকর্মীদের মারধর, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ছিনতাইসহ এক ডজন মামলার আসামি শাহিনুর রহমান শাহিন ওরফে মার্ডার শাহিনকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। 

Advertisement

শাহীন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে তার ঘরে তল্লাশী চালিয়ে একটি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, ১০ মামলার আসামি শাহীনের বাড়ি থেকে অবৈধ অস্ত্র গুলি উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় অস্ত্র আইনে নতুন করে আরো একটি মামলা হয়েছে। 

ওসি আরো জানান, শাহিনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!