সম্প্রতি প্রকাশিত 'সায়েন্টফিক বাংলাদেশ' নামের একটি অনলাইন ম্যাগাজিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আরো পড়ুন: শাবিপ্রবির রোবোসাস্টের অভিনব ‘আই-ব্রেইল’
.png)
প্রকাশিত তথ্যানুযায়ী, আন্তর্জাতিক নির্ভরযোগ্য বিজ্ঞান ভিত্তিক জার্নাল, বই ও গবেষণা সম্মেলনগুলোর তথ্য নিয়ে কাজ করা ‘স্কোপাস’ ২০২১ সালে আন্তর্জাতিক জার্নালে বাংলাদেশী গবেষকদের প্রকাশিত ১১ হাজারের বেশি প্রবন্ধের একটি তথ্য দিয়েছে। এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ৩৮৫ টি প্রবন্ধ প্রকাশ হয়েছে। এতে দেশসেরাদের মধ্যে শাবিপ্রবি নবম স্থানে আছে।
আরো পড়ুন: প্রয়োজনীয় বই নেই, লাইব্রেরি বিমুখ হচ্ছে শাবিপ্রবি শিক্ষার্থীরা
এছাড়া সর্বোচ্চ শীর্ষে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে আছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও অধিকাংশ প্রবন্ধ বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট। গবেষণার শীর্ষে আছে প্রকৌশল, মেডিসিন, কম্পিউটার সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, কৃষি, জীববিজ্ঞান, প্রাণরসায়ন, জেনেটিক্স ও অনুপ্রাণ বিজ্ঞান বিষয়ক গবেষণা।