ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজেদের জমানো টাকায় পথ শিশুদের শীতবস্ত্র দিল শিক্ষার্থীরা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ৪ জানুয়ারি ২০২২
নিজেদের জমানো টাকায় পথ শিশুদের শীতবস্ত্র দিল শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রীদের উদ্যোগে পথ ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের জেলা পরিষদের পাশের বস্তির শিশু ও শহরের বিভিন্ন এলাকার পথশিশু ও সুবিধা বঞ্চিত দুই শতাধিক শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। 

ছবি: ডেইলি বাংলাদেশ

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেত মিয়া, প্রভাষক জাকিয়া সুলতানা, শিক্ষক রিয়ান রাজা, স্কাউট লিডার তাসলিমা আক্তার মনি, শিক্ষার্থী সাদিয়া ইসলাম, মাফিয়া আক্তার পায়েল প্রমুখ।

শিক্ষার্থী সাদিয়া ইসলাম জানান, গত কয়েক দিন যাবত টাঙ্গাইলে প্রচুর শীত পড়েছে। এতে ছিন্নমূল ও পথ শিশুদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই চিন্তা থেকেই ও নিজেদের জমানো টাকা আর কলেজের কয়েকজন শিক্ষকের আর্থিক সহযোগিতা এই শীতবস্ত্র কেনা হয়েছে। শিশুদের পাশে দাঁড়াতে পেরে ভালই লাগছে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!