ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

এমবিএবিডি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৩, ১ জানুয়ারি ২০২২
এমবিএবিডি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 
ছবি: সংগৃহীত

রাজধানীতে অসহায়, দুস্থ, শীতার্ত, ছিন্নমূল দারিদ্র্য মানুষের মাঝে শীতবস্ত্র ও পোশাক বিতরণ করেছে মার্চেন্ডাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এমবিএবিডি)। 

শনিবার নতুন বছর ২০২২ উপলক্ষে রাজধানীর মিরপুর কালশি ও কমলাপুর রেলওয়ে স্টেশন এবং টঙ্গী এলাকায় এমবিএবিডির উদ্যোগে এক হাজার মানুষের মাঝে  শীতবস্ত্র ও পোশাক বিতরণ করা হয়।

বাংলাদেশের গার্মেন্টস/টেক্সটাইল সেক্টরে মার্চেন্ডাইজারদের এই সংগঠনটি অরাজনৈতিক ও অলাভজনক একটি প্রতিষ্ঠান। 

মার্চেন্ডাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশন বাংলাদেশ(এমবিএবিডি) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সার্বিক তত্বাবধায়ক ছিলেন এমবিএবিডির ফাউন্ডার নিজাম উদ্দিন দিপু।

তিনি বলেন, মার্চেন্ডাইজিং ব্রাদারহুড দীর্ঘদিন ধরে বাংলাদেশের মার্চেন্ডাইজারদের ওয়েলফেয়ার নিয়ে কাজ করে যাচ্ছে। মার্চেন্ডাইজিং ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ করে তুলা, চাকরিহীনদের চাকরি দেওয়ার জন্য সুপারিশ করা হয়। বায়ার এবং সাপ্লায়ার সোর্সিং, ডেইলি মার্চেন্ডাইজিং প্রব্লেম ফাইনডিং অ্যান্ড সল্যুশনসহ বিভিন্ন কার্যক্রম করা হয়। এমবিএবিডি মার্চেন্ডাইজারদের ওয়েলফেয়ার নিয়ে কাজ করার পাশাপাশি চাকরির রেফারেন্স, বিনামূল্যে ফ্রেশারদের মার্চেন্ডাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়। যেন দক্ষ লোক হিসেবে তারা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করতে পারে। 

নিজাম উদ্দিন দিপু বলেন, এসব পাশাপাশি আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে ছিন্নমূল মানুষদের সাহায্য করার চেষ্টা করেছি। ফুটপাতে থাকা অসহায় মানুষেরা শীতে যেন কষ্ট না করে সুন্দরভাবে বাঁচতে পারে সেজন্য আমাদের এই সামান্য প্রয়াস। আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাদের সঙ্গে জড়িত আছেন, বিশেষ করে যারা এখানে শ্রম দিয়েছেন, ডোনেট করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

সংগঠনটির আহ্বায়ক ফায়েজ বলেন, যারা আমাদের মার্চেন্ডাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশন (এমবিএবিডি) শীতবস্ত্র বিতরণে  ফ্যাক্টরি ও বায়িং হাউজ/ট্রেড হাউজ  শীতবস্ত্র দিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি ৷ আমরা এই ধরনের সামাজিক কার্যক্রমের পাশাপাশি সদ্য মার্চেন্ডাইজিং/ফ্রেশ গ্রাজুয়েশন শেষ করা ছেলে-মেয়েদের মার্চেন্টডাইজিং ট্রেনিং দিয়ে দক্ষ করে তোলা হয়। জবলেস মার্চেন্ডাইজিং ভাইদের পাশে থেকে সাধ্যমত চাকরির সুযোগ করে দেওয়ার চেষ্টা করি। এছাড়াও বাংলাদেশের মার্চেন্ডাইজিং ভাইদের সুখে দুঃখে পাশে আছি ভবিষ্যৎ ও থাকবো।

যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান বলেন, আমরা একতা বজায় রেখে অসহায় মানুষদের সঙ্গে নিয়ে পথ চলতে চাই এবং মার্চেন্ডাইজারদের উন্নতির জন্য কাজ করতে চাই। মার্চেন্ডাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সার্বিক উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এমবিএবিডির ফাউন্ডার সদস্য, শীতবস্ত্র বিতরণ-২০২১ কমিটির  আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফায়েজ রহমান, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য জাহিদ হাসান (অরকো), নুরে আলম  বিপ্লব, মেহেদি হাসান, রিদয়, সোহেল রানা প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!