ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুলিশের পোশাক পরে পাঁচ স্বর্ণের দোকানে ডাকাতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ১০ ডিসেম্বর ২০১৯
পুলিশের পোশাক পরে পাঁচ স্বর্ণের দোকানে ডাকাতি
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর কালীগঞ্জ উপজেলায় পুলিশের পোশাক পরে পাঁচ স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উলুখোলা পুলিশ ফাঁড়িসংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজারে সাত নৈশপ্রহরীকে এক রশিতে বেঁধে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ২০-২৫ জনের ডাকাত দল রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত ডাকাতি করে। উলুখোলা পুলিশ ফাঁড়ির ঠিক উল্টো পাশে ২০০ মিটার দূরত্বে এ ঘটনা ঘটে।

এ সময় উলুখোলা বাজারে যারা আসছিলেন, তাদের পুলিশি তল্লাশির নামে এক জায়গায় আটকিয়ে রাখা হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই পাঁচটি স্বর্ণের দোকানের তালা-সাটার কেটে সবকিছু লুট করে গাড়িতে করে পালিয়ে যান ডাকাতরা। ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশের সময় লেগেছে চার ঘণ্টা। এটি নিয়ে জনমনে চলছে নানা চাপা ক্ষোভ।

উলুখোলা পুলিশ ফাঁড়ির প্রধান এসআই রুপম কুমার সরকার জানান, যখন ডাকাতি চলছিল, তখন পুলিশের দল নগরীতে দায়িত্ব পালন করছিল। দিবাগত রাত ৩টায় ঘটিনাস্থলে যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে যায়। তবে এর আগেও একটি ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করা হয়েছিল। আশা করি এবারো ডাকাতদের ধরতে পারব।

ডেইলি-বাংলাদেশ/আরএম
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!