ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রাইভেট পড়তে বেরিয়ে কলেজছাত্র খুন!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ১৭ মার্চ ২০২০
প্রাইভেট পড়তে বেরিয়ে কলেজছাত্র খুন!
ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুরে ইখলাছ হোসেন নয়ন নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মসজিদের পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নয়ন বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের বাসিব্দা। নয়ন যশোর সদর উপজেলার মুক্তিযোদ্ধা কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন। রুদ্রপুর গ্রামে নানা আইয়ার আলীর বাড়িতে থেকে তিনি লেখাপড়া করতেন।

আইয়ার আলী জানান, নয়ন মণিরামপুরের বাসুদেবপুর বাজারে শিক্ষক ইব্রাহিম হোসেনের কাছে প্রাইভেট পড়তো। সকাল ৬টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। এর ঘণ্টাখানেক পরে পলাশী মসজিদের পাশে তার লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়।

মণিরামপুর উপজেলার খেদাপাড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. সালাহউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের কপালের বাম পাশে জখম এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় আঘাতের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!