ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্লট দুর্নীতি মামলায় আরডিএর’র হিসাবরক্ষক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ১৮ নভেম্বর ২০১৯
প্লট দুর্নীতি মামলায় আরডিএর’র হিসাবরক্ষক গ্রেফতার
ছবি : ডেইলি বাংলাদেশ

প্লট দুর্নীতি মামলায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) হিসাবরক্ষক রুস্তম আলীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেলে তাকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান ফটকের সামনে থেকে গ্রেফতার করা হয়।

এ তথ্য জানান দুদকের সমন্বিত রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

এর আগে গত ২ অক্টোবর আরডিএ’র সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ ১০ জনকে আসামি করে একটি মামলা করে দুদক। মামলায় আরডিএ’র চেয়ারম্যান ও হিসাবরক্ষক ছাড়াও আরো দুইজন কর্মকর্তা এবং ছয়জন প্লট গ্রহিতাকে আসামি করা হয়। পত্রিকায় বিজ্ঞাপন না দিয়েও ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে ২০০৫ সালে আরডিএ’র চন্দ্রিমা আবাসিক এলাকার ২৩ কাঠার আটটি বাণিজ্যিক প্লট বরাদ্দ করার ঘটনায় মামলাটি দায়ের হয়। দীর্ঘ অনুসন্ধান শেষে দুদক মামলাটি করে।

Advertisement

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক। এরই মধ্যে অফিসে যাওয়ার খবর পেয়ে হিসাবরক্ষক রুস্তম আলীকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতার রুস্তম আলীকে নগরীর রাজপাড়া থানা হাজতে রাখা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!