ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিবিআই প্রধানকে তলবের আবেদন নামঞ্জুর

নুসরাত হত্যা মামলা
ফেনী প্রতিনিধি 
প্রকাশিত: ২০:২২, ৮ সেপ্টেম্বর ২০১৯
পিবিআই প্রধানকে তলবের আবেদন নামঞ্জুর
ফাইল ছবি

ফেনীর চাঞ্চল্যকর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদারকে আদালতে তলবের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

রোববার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদ এ আদেশ দেন।

এ ছাড়া সোমবার মামলার বাদী নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলমকে পুনরায় জেরা করার আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।

Advertisement

এদিকে আসামি পক্ষের আইজীবীদের আবেদনের প্রেক্ষিতে রোববার নুসরাতের দুই বান্ধবী নাসরিন সুলতানা ফূর্তি ও নিশাত সুলতানাকে জেরা করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী শাহজাহান সাজু বলেন, শাহ আলমের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণের কার্যক্রম শেষ হয়েছে। আজ দুই সাক্ষীর পুনরায় জেরা হয়েছে। আগামীকাল মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তার জেরা শেষে আসামিদের পরীক্ষা। তারপর যুক্তিতর্ক।

এর আগে গত ২৭ জুন মামলার বাদী ও প্রথম সাক্ষী নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমানের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। নুসরাতের মা শিরিন আখতার ও বাবা মাওলানা একেএম মুসা ও নুসরাতের ছোট ভাই রাশেদুল হাসান রায়হানসহ ৯২ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। 

চলতি বছরের ২৭ মার্চ ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে পুলিশ। গত ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে ১০ এপ্রিল মারা যান নুসরাত জাহান রাফি। 

এ মামলায় ১৬ জনকে অভিযুক্ত করে গত ২৯ মে ফেনীর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলম।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!