ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিশ্বের সবচেয়ে বৃদ্ধ গণ্ডারের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৭, ২৯ ডিসেম্বর ২০১৯
বিশ্বের সবচেয়ে বৃদ্ধ গণ্ডারের মৃত্যু
ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ তানজানিয়ায় ৫৭ বছর বয়সী ফস্টা নামে একটি গণ্ডারের মৃত্যু হয়েছে, ধারণা করা হচ্ছে এটিই বিশ্বের সবচেয়ে বৃদ্ধ গণ্ডার।  

৫৪ বছর স্বাধীনভাবে ঘুরাফেরা করেছে ফস্টা। বয়সজনিত কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দেয়ায় বিশেষ পর্যবেক্ষণে ছিল। ফস্টার কোনো সন্তান ছিল না- এটিই তার দীর্ঘ সময় বেঁচে থাকার অন্যতম কারণ। ২০১৬ সালে তার দৃষ্টিক্ষমতা কমতে থাকে। হায়েনার আক্রমণের কারণে অসুস্থ হয়ে পড়েছিল ফস্টা।

চিকিৎসক ফ্রেডি মানোগি বলেছেন, হিংস্র বন্যপ্রাণী বিশেষ করে হায়েনারা তাকে আক্রমণ করা শুরু করে। এতে তার শরীরে ভয়াবহ ঘা হয়। ২০১৬ সালে তাকে বন্য জীবন থেকে নিবিড় পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!