ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৭, ১০ মে ২০২০
নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
মরদেহ (ফাইল ছবি)

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চোর সন্দেহে রাশেদ আলম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার চর এলাহী ইউপির গাঙচিল এলাকার হাশেম বাজারে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ একই এলাকার আবুল হাসেমের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রবিউল হক জানান, রাতে হাশেম বাজারে চোর সন্দেহে রাশেদকে ধরে স্থানীয়রা। এ সময় গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পথে রাশেদ মারা যান।

Advertisement

তিনি আরো জানান, মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!