ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪, ২৭ আগস্ট ২০১৯
নওগাঁয় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় মঙ্গলবার ভোরে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি। ডিবির এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

আটক সুমন হোসেন রাণীনগরের আবাদপুকুর সরদারপাড়ার মো. মোসাব্বরের ছেলে।  

ডিবির এসআই মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুমনের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে একজন মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএস

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!