[ জাতীয় ]
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের শীর্ষ বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। এ সময় তাঁকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হয়।
গার্ড অব অনার শেষে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!