ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সৈয়দপুরে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৪, ২০ অক্টোবর ২০২৬
সৈয়দপুরে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দুর্গাপূজার নবমীতে রংপুরের পূজামণ্ডপ দেখতে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে নামার পর প্রধানমন্ত্রীকে সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় নেতারা স্বাগত জানান। অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রা নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পূজারীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন। রংপুরের কর্মসূচি শেষ করে আজ দিনেই তাঁর রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!