ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

ওয়েবসাইট পিছু মাত্র ৫০ ডলারে শত শত হ্যাকিং, বিশ্বজুড়ে চাঞ্চল্য

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬, ২০ অক্টোবর ২০২৬
ওয়েবসাইট পিছু মাত্র ৫০ ডলারে শত শত হ্যাকিং, বিশ্বজুড়ে চাঞ্চল্য
সংগ্রহীত ছবি

মানুষের সরাসরি সাহায্য ছাড়াই নিজে নিজে ওয়েবসাইট হ্যাক করতে সক্ষম এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্প্রতি চীনা ভাষায় কথা বলা এক হ্যাকার এই ধরনের স্বয়ংক্রিয় এআই প্রযুক্তি ব্যবহার করে বিশ্বজুড়ে শতাধিক বড় বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সফল অনুপ্রবেশ ঘটিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য।

নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান 'নরফোর্জ'-এর প্রধান গবেষক স্নোরে ফাগারল্যান্ড জানান, হ্যাকারটি 'কেয়ার্ন' নামক একটি ওপেন-সোর্স এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে এই হামলা চালায়। হামলা চালানোর সময় তাকে কোনো তদারকিও করতে হয়নি; এআই এজেন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে টানা ২৩ ঘণ্টা ধরে বিভিন্ন সাইটের দুর্বলতা খুঁজে বের করেছে ও অনুপ্রবেশ করেছে। বিশ্বখ্যাত 'ডিয়ার', 'শার্কনিঞ্জা' এবং 'কামিন্স'-এর মতো প্রতিষ্ঠানের সাইটও এই হামলার শিকার হয়েছে।

হিসাব করে দেখা গেছে, ১ হাজার ২০০টিরও বেশি সাইটে অনুপ্রবেশের চেষ্টার পেছনে হ্যাকারের মোট খরচ হয়েছে প্রায় ৫ হাজার ডলার—অর্থাৎ প্রতি সাইট হ্যাকে খরচ পড়ে মাত্র ৫০ ডলার। এতে চীনে তৈরি ডিপসিক ও অ্যানথ্রোপিকের ‘ক্লড কোড’-এর মিশ্রণ ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা জানাজানির পর আক্রান্ত কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করেছে। প্রযুক্তির এই স্বয়ংক্রিয় ক্ষমতার ফলে বিশ্বজুড়ে নতুন এক নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হলো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!