ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সুযোগ ৩১ অক্টোবর পর্যন্ত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩২, ২০ অক্টোবর ২০২৬
ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সুযোগ ৩১ অক্টোবর পর্যন্ত
ছবি-সংগ্রহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের সময়সীমা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ঠিকানা পরিবর্তনের আবেদন করতে পারবেন। এসব আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির হালনাগাদ সময়সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর দাবি ও আপত্তি জমা এবং নিষ্পত্তি শেষে আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে যাদের জন্ম এবং চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে যারা নিবন্ধিত হবেন, তারা এই তালিকায় স্থান পাবেন। চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নাগরিকেই কেবল আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, পাঁচ ধাপে আগামী বছরের ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত স্থানীয় সরকারের বিভিন্ন পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিটি ধাপের সুনির্দিষ্ট তফসিল সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন। ভোট পিছিয়ে যাওয়ার কারণেই ভোটার স্থানান্তর প্রক্রিয়া পুনরায় চালুর এই সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!