ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:২৩, ৬ অক্টোবর ২০২৬
চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু
ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।

এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৯৬ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জনে। অন্যদিকে, মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৯০ হাজার ৩৫৬ জন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ৮ সেপ্টেম্বর ডেঙ্গুতে চলতি বছরের সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছিল। এরপর গতকালও (সোমবার) মশাবাহিত এ রোগে ৯ জনের প্রাণ যায়। মঙ্গলবার সেই সংখ্যা ছাড়িয়ে চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়ল ডেঙ্গু।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!