দেশে আনা হবে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি: স্বাস্থ্যমন্ত্রী
উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
.png)
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারীদের হরমোন ও বিপাকীয় সমস্যার অন্যতম কারণ পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এ সমস্যার কারণে দেশে বন্ধ্যাত্বের হার বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে এ সমস্যায় আক্রান্ত নারীদের সন্তান ধারণের সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, উন্নত চিকিৎসা প্রযুক্তি দেশে আনার বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুতই চীনসহ আধুনিক চিকিৎসায় এগিয়ে থাকা দেশগুলো থেকে প্রয়োজনীয় প্রযুক্তি আনার উদ্যোগ নেওয়া হবে।
সেমিনারে জানানো হয়, বাংলাদেশে প্রতি ১০০ জন নারীর মধ্যে প্রায় ৮ থেকে ১০ জন পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত।