ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চীন সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৪, ৮ নভেম্বর ২০২৪
চীন সফরে গেলেন বিমান বাহিনী প্রধান
এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন- ছবি: আইএসপিআর

সরকারি সফরে চীন গেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শুক্রবার চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমান্ডার অব দ্য চাইনিজ পিএলএ এয়ারফোর্সের আমন্ত্রণে ৯-১৫ নভেম্বর চীন সফর করবেন বিমান বাহিনী প্রধান। এ সফরে চীনে অনুষ্ঠিতব্য চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন ও এ সংক্রান্ত বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করবেন  তিনি। এছাড়া চাইনিজ পিএলএ এয়ারফোর্সের বিভিন্ন ইউনিট ও কলেজ এবং চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইনপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন হেডকোয়ার্টার্স পরিদর্শন করবেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

Advertisement

বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

সফর শেষে ১৬ নভেম্বর দেশে ফিরবেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!